শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ইফতার পার্টিতে ধাওয়া-পাল্টা ধাওয়া

BNP Main Logoব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ইফতার পার্টিতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় চেয়ার ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। শনিবার ইফতারের পর শহরের লোকনাথ ট্যাংকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, শনিবার জেলা বিএনপির উদ্যোগে লোকনাথ পৌর কমিউনিটি সেন্টারে ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় শহরের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি নিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. আজিমের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা ইমনুনের কথা কাটাকাটি হয়। ইফতারের পর এ নিয়ে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা চেয়ার ও লাঠি-সোটা নিয়ে একে অপরকে হামলা করে। তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। 

পরে লোকনাথ ট্যাংকের পাড়, রামকানাই উচ্চ বিদ্যালয় সড়ক ও জেল রোড এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন এ সময় ১৫/২০টি চেয়ার ভাঙচুর করে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, এটি দলীয় ঘটনা নয়। বাইরের একদল যুবকের মধ্যে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ