,

শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা

news-image

নিউজ ডেস্ক : আগামী ২৪ জুন শনিবার সকাল ৮টা ৩১ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটি ওই দিন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২ ডিগ্রি উপরে ২৯০ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ১৩ মিনিট আকাশে থেকে সন্ধ্যা ৭টা ২ মিনিটে অস্ত যাবে।

এ সন্ধ্যায় চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না এবং বাংলাদেশের আকাশেও চাঁদ দেখা যাবে না। এটি পরদিন ২৫ জুন রবিবার, সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১৫ ডিগ্রি উপরে ২৮৪ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১৩ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে রাত ৮টা ২ মিনিটে ২৯১ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এ সময় চাঁদের ৩% অংশ আলোকিত থাকবে এবং বাংলাদেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে ভালোভাবে দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৩৪ ঘণ্টা ১৮ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে।

সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৫ জুন সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ২৬ জুন ২০১৭, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে এবং ঐদিন থেকেই আরবি ১৪৩৮ হিজরির শাওয়াল মাসের গণনা শুরু হবে।

আজ সোমবার বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে