,

জয়নাল আবেদীন নৃসংশ ভাবে খুন মামলার রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতার।

IMG_1ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ সফিকুল আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৭৫, তারিখ-১৭/০৭/২০১৪ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্তে গত ১৬/০৭/১৪ইং দিবাগত রাত অনুমান ০২.০০ ঘটিকা অর্থ্যাৎ-১৭/০৭/১৪ইং ০২.০০ ঘটিকার সময় আমতলী বাজারের পাহাদার মোঃ জয়নাল আবেদীন নৃসংশ ভাবে খুন হয়। উক্ত ঘটনার সাথে জড়িত আসামী মোঃ আব্দুল মতিন (২৭), পিতা-মোঃ আব্দুল হক দফাদার, সাং-ভাটপাড়া (নাটাই উত্তর), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গত-১৮/০৭/১৪ইং তারিখ ঘটনাস্থল আমতলী বাজার এলাকার পশ্চিম পার্শ্বের রাস্তার উপর হইতে তাহার পরিহিত প্যান্টের কোমড়ে গোজানো একটি ধারালো লোহার তৈরী ১৫ ইঞ্চি লম্বা চ্যাপ্টা দামা (টাকশাল) এবং ডান পায়ের প্যান্টের ভাজের ভিতরে সাদা একটি ক্ষুরসহ গ্রেফতার করিয়া থানা হেফাজতে নেওয়া হয়। ধৃত আসামীকে উক্ত খুন সংক্রান্তে জিজ্ঞাসাবাদে সে জানায়, ঋনের টাকা পরিশোধ করার জন্য আমতলী বাজারে স্বর্নের দোকানে চুরি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিলে পাহারাদার জয়নাল আবেদীনের জন্য সে চুরি করিতে না পারিয়া আক্রোশ বসতঃ উল্লেখিত দামা (টাকশাল) দিয়া জয়নাল আবেদীন (পাহাদার) এর পিছন দিক হইতে উপুর্যপুরি ৪/৫ টি কুব মারিয়া নৃসংশ ভাবে খুন করিয়াছে মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। মামলা তদন্ত অব্যাহত আছে।

 


 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে