রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজয়ী হাফেজ তরিকুল ঢাকায়

news-image

ইসলাম ডেস্ক : বিশ্বের ১০৩ জন প্রতিযোগীকে পেছনে পেলে প্রথম স্থান অর্জন করা বাংলাদেশি কিশোর হাফেজ মুহাম্মদ তারিকুল ইসলাম ঢাকায় পৌঁছেছেন। ২১তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় ১৩ বছর বয়সী এই কিশোর এই কৃতিত্ব অর্জন করেন।

শুক্রবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ নেছার আহমদ আন নাছিরীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি। ফ্লাইটি বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় মারকাজুত তাহফিজসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে অভ্যর্থনা জানায়। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মো. আবু বকর সিদ্দিক ও তহুরা বেগম দম্পতির সন্তান হাফেজ তরিকুল ইসলাম।

নিজ গ্রামের শামসুল উলুম ইসলামিয়া মাদরাসায় পড়ালেখা শুরু হলেও ২০১০ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচারে প্রতিষ্ঠিত নুরে মদিনা তাহফিজুল কুরআন মাদরাসায় হেফজ শুরু করেন তিনি। সেখানে তিন বছরে কুরআনের হেফজ শেষ করেন।

কুরআনের উন্নত শিক্ষা লাভে হাফেজ তরিকুল ইসলাম রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে হাফেজ ক্বারি নেছার আহমদ আন-নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় ভর্তি হন।

২০১৩ সালে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠিত কুরআনের রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতায় হাফেজ তরিকুল ইসলাম ২য় স্থান অধিকার করলেও কোনো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এবারই তার প্রথম বিদেশ সফর।

উল্লেখ্য, গতবছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাফেজ আবদুল্লাহ আল মামুন হিফজ গ্রুপে চতুর্থ স্থান এবং হুসনে সাউত তথা সুন্দর কণ্ঠের তিলাওয়াতের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা