,

দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি কিশোর

news-image

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন অ্যাওয়ার্ড (ডিআইকিউএ) প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি কিশোর মোহাম্মদ তরিকুল ইসলাম (১৩)।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিযোগিতার সমাপনীতে তরিকুলকে সেরা প্রতিযোগী ঘোষণা করা হয়।

সেরা হওয়ার পুরস্কার হিসেবে তরিকুলকে দেওয়া হয়েছে আড়াই লাখ দিরহাম বা ৫৪ লাখ ৯০ হাজার টাকা। তার হাতে এই পুরস্কার তুলে দেন দুবাই পুলিশ ও জননিরাপত্তা বাহিনীর ডেপুটি চেয়ারম্যান শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

প্রতিযোগিতায় তরিকুল আরেকটি পুরস্কার পেয়েছে। ‘সুললিত কণ্ঠ’ ক্যাটাগরিতে চতুর্থ হয় সে।

দুবাই শহরের আল মামজারে অবস্থিত দুবাই কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সারা বিশ্বের ৮৯ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তরিকুলের প্রথম হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক হুজায়ফা সিদ্দিকী। সে দ্বিতীয় স্থান লাভ করে।

বার্ষিক এই কোরআন প্রতিযোগিতার নবম রাতে তরিকুল দুবাই চেম্বারের কানায় কানায় পূর্ণ মিলনায়তনে কোরআন পাঠ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে