,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের ব্যবস্থা না করে ব্রিজ নির্মাণ

news-image

নিজস্ব প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সপ্তাহ দুয়েক আগে সড়কের শালগাও নামক স্থানে পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে পুরোপুরি সড়ক বিভক্ত হয়ে পড়ে। হাজার হাজার মানুষের ভোগান্তি উঠে চরমে।

এই সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে নবীনগরের কৃষ্ণনগর পর্যন্ত সরাসরি যোগাযোগ চালু রয়েছে। প্রতিদিন কয়েকশত সিএনজি অটোরিকসা ও অন্যান্য যানে করে কয়েক হাজার মানুষ চলাচল করতো এই সড়কে। ট্রাক-ট্রাক্টরে করে পণ্য পরিবহন হতো। ব্যস্ততম এই সড়কে ব্রিজের অংশে চলাচলের বিকল্প কোন ব্যবস্থা না করে রোজার মধ্যে ও ঈদের আগে নতুন ব্রিজ নির্মানের কাজ শুরু করেছে এলজিইডি।

সরজমিনে দেখা গেছে ব্রিজের একপাশ থেকে বাঁশের সাঁকো দিয়ে আরেক পাশে গিয়ে গাড়ি বদলে চলাচল করা হয়েছে। বড়াইলের গ্রামের রহিম মিয়া বলেন- হঠাৎ ব্রিজ ভেঙ্গে ফেলায় এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে পড়েছে। ক্ষোভ প্রকাশ করেন আরো অনেকে। ব্রিজের একপাশে কিছু অংশ ভাঙা থাকলেও তা দিয়ে যানবাহন চলাচল করতে পেরেছে বলে জানান শালগাও গ্রামের লোকজন।

এব্যাপারে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক জানান বিষয়টি তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলবেন ।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর