,

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার স্পেসএক্সের নির্বাহী স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে মাস্ক লেখেন, ‘Starlink connecting Bangladesh!’

স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংকের এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও অতিরিক্ত যোগাযোগ সুবিধা পাবেন। বিশেষ করে প্রত্যন্ত ও উপকূলীয় এলাকায় যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত, সেখানে সেবাটি কার্যকর হতে পারে।

স্টারলিংক জানিয়েছে, স্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। এর আওতায় নেটওয়ার্ক কাভারেজের বাইরে থাকা গ্রাহকেরা সামঞ্জস্যপূর্ণ ডিভাইস ব্যবহার করে বার্তা পাঠানো, অবস্থান শেয়ারসহ বিভিন্ন যোগাযোগ সুবিধা নিতে পারবেন।

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবেও এই প্রযুক্তি কাজে লাগতে পারে। জেলে, সমুদ্রে কর্মরত ব্যক্তি, ভ্রমণকারী এবং প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এর ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

এ ছাড়া বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও সেবাটি যোগাযোগের সুযোগ বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে। সামঞ্জস্যপূর্ণ ৪জি ফোন ও বাংলালিংক সিম থাকলে প্রচলিত সেলুলার কাভারেজের বাইরে থেকেও নির্দিষ্ট যোগাযোগ ও লোকেশনভিত্তিক সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।

বাংলালিংকের দাবি অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে বাংলাদেশ তাদের প্রথম উদ্যোগ।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস

‘নোবেল শান্তি পুরস্কার আমারই প্রাপ্য’: ট্রাম্প