,

ভিসা সহজীকরণ ও বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-ইন্দোনেশিয়া জোর দিচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং গ্যাস ও তেলসহ জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় যাওয়া পর্যটকদের ভ্রমণ সুবিধা, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে আরও ইন্দোনেশীয় প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করা, অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালুর সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে তৈরি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়। দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও বিস্তৃত করা এবং পারস্পরিক মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদারে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস