,

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে নির্ধারিত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১২ অক্টোবর মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১-এর একক বেঞ্চের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।

এদিন রাষ্ট্রপক্ষে মামলার দশম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। নির্ধারিত তারিখ অনুযায়ী সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থিতও হয়েছিলেন। তবে অন্য একটি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ থাকায় প্রসিকিউশন সময়ের আবেদন করে। পরে আদালত ১২ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলায় নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নিহত মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। ২০২৪ সালের ৭ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে পুলিশের গুলিতে তাঁর ভাই নিহত হন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

মামলাটিতে চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, আনসার সদস্য ওমর ফারুক এবং যুবলীগকর্মী ফজলে রাব্বি।

এ ছাড়া নানক-তাপসসহ মামলার বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশ ও রাজনৈতিক অঙ্গনের আরও কয়েকজন রয়েছেন।

এর আগে গত ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় গুলি ও সহিংসতার ঘটনায় ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে মাহামুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজের নামও রয়েছে। মামলায় আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস

‘নোবেল শান্তি পুরস্কার আমারই প্রাপ্য’: ট্রাম্প