,

পৌর এলাকার দরিদ্র প্রবিণদের মাঝে বয়ষ্কভাতা বিতরণ – মেয়র মোঃ হেলাল উদ্দিন

Bataব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রবিণ অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে বয়ষ্ক ভাতা কর্মসুচি চালু করেছে। যা তাদের কে এই বৃদ্ধ বয়ছে কিছুটা হলেও স্বস্তির পরশ যোগাবে। তিনি বলেন, প্রবিণরা সমাজের বোঝা নয়। সমাজের প্রতি তাদের অনেক অবদান রয়েছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মেয়র গতকাল বুধবার সকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পৌরসভার অসহায়-দরিদ্রদের প্রবিণদের মাঝে বয়স্কভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, পৌর কাউন্সিলর শাহ মোঃ নাসিম মিয়া, মোঃ আক্তার জাহান, ছাদেকুর রহমান শরিফ, রাহেলা ইসলাম, নিলুফা ইয়াসমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, শহর সমাজ সেবা কর্মকর্তা শারমিন চৌধূরী প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বয়ষ্ক ভাতা কর্মসূচির আওতায় পৌরসভার ১২টি ওয়ার্ডের ১৭০ জন বৃদ্ধকে নগদ এক কালিন তিন হাজার ছয়শত টাকা করে প্রদান করা হয়। পরবর্তিতে প্রতি তিন মাস পর পর নয়শত টকা নিজ নিজ ব্যংক একাউন্ট থেকে উত্তোলন করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা