,

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মাদকের আস্তানা

crime (1)

জেলা সদর হাসপাতালে মাদকের আস্তানা গড়ে উঠেছে। দিনে-দুপুরে এখানে চলে মাদক কেনা-বেচা। সন্ধ্যার পরে মাদকসেবীদের আনাগোনা ব্যাপক বেড়ে যায়। এতে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের।

স্থানীয়দের অভিযোগ, একটি রাজনৈতিক দলের নেতাদের ছত্রচ্ছায়ায় এ মাদক আস্তানা চলছে। এর আগেও এ রকম একটি মাদক আস্তানা ছিল বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে এ আস্তানায় গাঁজা, মদ, ফেনসিডিল ও ইয়াবা সহজেই পাওয়া যায়।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, হাসপাতাল চত্বরের মূল ভবনের পিছনে (পূর্ব দিকে) এ আস্তানাটি অবস্থিত। এখানে সারাদিন মাদক কেনাবেচা হলেও সন্ধ্যার পর এর পরিমাণ বহুগুণে বেড়ে যায়। শহরের বিভিন্ন এলাকার মাদকসেবী এখানে এসে নেশা করে। আবার অনেকেই এখান থেকে মাদক কিনে নিয়ে যায়। এ সব নেশাগ্রস্তের মধ্যে সদর হাসপাতালে রক্তদাতাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। যে সব লোক সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করে থাকে, তাদের রাত-দিন এই আস্তানায় নেশা করতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল এলাকার কয়েকজন ওষুধ ব্যবসায়ী জানান, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে মাদক ব্যবসা বসিয়েছেন। তাদের মদতেই এক শ্রেণীর লোক এখানে মাদক ব্যবসা করছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকবর হোসেন চৌধুরী বলেন, ‘এর আগেও এখানে একটি মাদক আস্তানা ছিল। আমরা তা উচ্ছেদ করেছিলাম। কিন্তু আবার মাদক ব্যবসায়ীরা আস্তানা গড়ে তুলেছে। দ্রুত এ আস্তানা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, সদর হাসপাতালের ভিতর কিছু মাদকসেবী আছে, মাঝে মাঝে তাদের আটক করা হয়। কিন্তু ওখানে মাদক বিক্রি হয়, এ তথ্য আমার জানা নেই।

(দ্য রিপোর্ট

.thereport24.com/artic

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে