,

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: যোগাযোগমন্ত্রী

obaidul kaderঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিসির কর্মকর্তা ও বাস মালিকদের উদ্দেশ্যে যোগাযোগমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির প্রশিক্ষণে কেন্দ্রে অটো ট্রান্সমিশন সম্বলিত ট্রেনিং কারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এর কোনো ক্ষমা নেই। অতিরিক্ত ভাড়ার বিষয়টি মনিটরিং করার জন্য যে মনিটরিং টিম আছে তাদেরও মনিটরিং করা হবে। কেননা সর্ষের মধ্যেও ভ‍ূত থাকে। আর সেই মনিটরিং টিমের দায়িত্বে আমি নিজেই আছি। এসব বাস মালিকদের অনুরোধ করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার অনুরোধ করেন যোগাযোগমন্ত্রী। এসময় অন্যদের মধ্যে সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক ও বিআরটিসির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে