বিজয়নগরে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

news-image

বিজয়নগর প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মুক্তিযোদ্ধার সাথে পুলিশের মারাত্নক দুর্ব্যবহারের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধা পরিবার। গতকাল বুধবার দুুপুরে বিজয়নগর উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা হোসেন আহমেদ অভিযোগ করে বলেন, গত ৭ মে বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আহমেদ থানায় একটি সাধারণডাইরি (জিডি) এন্ট্রি করেন। এর প্রেক্ষিতে গত ৩০ মে বিজয়নগরের আমতলী বাজারে হোসেন আহমেদের দোকানে গিয়ে বিজয়নগর থানার সেকেন্ড অফিসার (এস আই) রফিকুল ইসলাম তদন্ত করতে গিয়ে তার কাছে মোটা অংকের অর্থ দাবী করেন। এর প্রতিবাদ করায় এস আই রফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা হোসেন আহমেদকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।

এ ব্যপারে বিজয়নগর থানার ওসি আলী আরশাদ জানান, বিষয়টি আমার জানা নেই। আমি তদন্ত করে ব্যবস্থা নেব।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা