,

কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার সংকট নিরসনে এসময় তিনি শেখ তামিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

মার্কিন দৈনিক দ্যা হিল জানায়, বুধবার সকালের ওই ফোনালাপে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। মতপার্থক্য নিরসনে সহায়তার প্রস্তাব দেন তিনি। প্রয়োজনে হোয়াইট হাউজে এ বিষয়ে বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট সন্ত্রাসী সংগঠনের অর্থায়ন প্রতিরোধে এবং চরমপন্থী আদর্শবিষয়ক প্রচার বন্ধে সকল দেশকে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন। এ সংকট নিরসনে প্রয়োজনে হোইট হাউসে বৈঠকেরও প্রস্তাব তিনি।’

উল্লেখ্য, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, ইয়েমেন ও লিবিয়া। পরে মালদ্বীপও কূটনৈতিক সম্পর্ক ছেদের কথা জানায়।

মঙ্গলবার এ ঘটনার পুরো কৃতিত্ব দাবি করে টুইট করেছিলেন ট্রাম্প। ট্রাম্প টুইট বার্তায় এ ঘটনাকে তার সফরের সুফল হিসেবে তুলে ধরেছেন। এছাড়া, একে ‘শেষের শুরু’ হিসেবে উল্লেখ করেন।

টুইট বার্তায় তিনি বলেন, সৌদি আরব সফর এবং দেশটির রাজাসহ ৫০টি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের সুফল ফলতে শুরু করেছে। সফরকালে নেতারা বলেছিলেন তারা উগ্রবাদকে তহবিল যোগানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং সে সময় সবাই কাতারের প্রতি আঙুল তুলেছিলেন। সূত্র: দ্যা হিল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে