শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুণীজন সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক এম আব্দুল বাছেদের মাতার ইন্তেকাল

suk-songbadবার্তা কক্ষ:বাংলাদেশ স্বাস্থ্য সহকারী মাঠ কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, গুণীজন সংবর্ধনা পরিষদ ও সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হেল্থ ইন্সপেক্টর এম. আব্দুল বাছেদ এর মাতা সোমবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে………..রাজেউন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৭৫ বছর। তিনি ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।  সোমবার বাদ জোহর শহরের শেরপুর ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে শেরপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উক্ত জানাজায় পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, সদর প: প: কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আমিন, শফিকুল ইসলাম, মনির হোসেন, দেলোয়ার হেসেন, বখতিয়ার আহমেদ খান এবং স্বাস্থ্য সহকারী কল্যাণ সমিতির সভাপতি শাহনেওয়াজ খন্দকার, সাধারণ সম্পাদক আরশাদুল ইসলামসহ রানা মিয়া, আলাল উদ্দিন, আসাদুজ্জামান, বিল্লাল হোসেন সরকার, নাজির আহমেদ, আইরিন খান, সেলিনা বেগম, কোহিনুর বেগম, জেসমিন আক্তার, তাসলিমা খন্দকার, নীলু ধামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।–সূত্র: নিউজ ব্রাহ্মণবাড়িয়া

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান