শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিজয়নগরে ব্যবসায়ীর হামলায় বৃদ্ধ নিহত-ঘাতক গ্রেফতার

4ba8de2045f8c683e51deed7f69eea16বার্তা কক্ষ:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর হামলায় আমজাদ আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
জানা যায়, উপজেলার মুকন্দপুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মৃত রইস আলী পুত্র বৃদ্ধ আমজাদ আলী প্রতিদিনের ন্যায় আউলিয়া বাজারে সিদ্ধ ডিম বিক্রি করতে আসে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাজারের ব্যবসায়ী আবু নাসের সিদ্ধ ডিম দেয়ার জন্য বলে। তখন বৃদ্ধ আমজাদ আলী পুরনো বাকী টাকা না দিলে ডিম দিতে পারবে না বলে জানায়। এনিয়ে কথা কাটাকাটি হয়। পরে আবু নাসের দোকান ঘর থেকে একটি বটি দা বের করে আমজাদ আলীকে বেধড়ক কোপাতে থাকে। তার মাথা, পিঠ, গলা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। বাজারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও পরে ঢাকা হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
বিজয়নগর থানার পরিদর্শক (ওসি) রসুল আহম্মদ নিজামী ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল থেকে ঘাতককে গ্রেফতার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’–সূত্র: নিউজ ব্রাহ্মণবাড়িয়া

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ