,

এবার সবচেয়ে দীর্ঘ রোজা গ্রিনল্যান্ডে, ছোট চিলিতে

news-image

অনলাইন ডেস্ক : এসে গেল পবিত্র মাহে রমজান। রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ পবিত্র মাসে রোজা পালন করেন মুসলমানেরা। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো এই রোজা।

মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের অনেক দেশ গতকাল শুক্রবার রমজানকে স্বাগত জানায়। এদিন দিবাগত রাতে তারাবি নামাজ পড়ে আজ শনিবার রোজা পালন করছেন ওইসব দেশের ধর্মপ্রাণ মুসলিমরা। বাংলাদেশে রমজান শুরু হবে আগামীকাল রবিবার থেকে। সেই মোতাবেক আজ রাতে পড়া হবে তারাবি নামাজ। গত কয়েকদিন দেশজুড়ে তীব্র দাবদাহে মানুষ ছিল অতিষ্ঠ। রমজানের ঠিক আগে বৃষ্টিপাতের মাধ্যমে সারাদেশের তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তি এসেছে ধর্মপ্রাণ মুসলমানসহ সবার মধ্যে।

ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশে কখনোই রোজা খুব বড় বা খুব ছোট হয় না। এ দিকে এ বছর সবচেয়ে দীর্ঘ রোজা গ্রিনল্যান্ডে আর সবচেয়ে ছোট চিলিতে। সাম্প্রতিক সময়ে রমজান মাস ধীরে ধীরে গ্রীষ্মকালের দিকে সরে আসছে। যার কারণে দিন বড় হয়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে গরম। এর কারণে দীর্ঘ সময় রোজা পালন করতে হয় মুসলমানদের। এর মধ্যে উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে। বিপরীতে শীতকালে সারা বিশ্বে তুলনামূলক কম সময় রোজা রাখতে হয়, দক্ষিণ গোলার্ধের জন্য যেটি হয় আরো ছোট।

গত বছর স্থান ভেদে বিশ্বের বিভিন্ন স্থানে রোজার সময় ছিল ১১ থেকে ২২ ঘণ্টা। এ বছর সময়ের হিসেবে সবচেয়ে ছোট রোজা হবে ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে (১০ ঘণ্টা), আর সবচেয়ে বড় হবে উত্তর আটলান্টিক মহাসাগর এলাকার দ্বীপ দেশ গ্রিনল্যান্ডে (২১ ঘণ্টা)। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রতিদিন কিছুটা পরিবর্তন হওয়ায় এবার রমজান মাসের শেষে অনেক দেশে দিন আরো বড় হবে, আবার অনেক দেশে ছোট হবে।

রমজান মাসে এমন একটি রাত রয়েছে যাকে হাজার মাসের সেরা বলে পবিত্র কুরআনে বলা হয়েছে। এই লায়লাতুল কদরে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। রমজানের শেষ ১০ দিনের বেজোড় কোন এক রাতে নাজিল হয় কুরআন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে