,

হৃদয়ের প্রেমে অবশেষে সুজানার সাড়া

Ridoy and her bowমডেল-অভিনেত্রী সুজানাকে ভালোবাসার কথা বরাবরই স্বীকার করেছেন হৃদয় খান। কিন্তু তাকে ভালো বন্ধু ও ভালো মনের মানুষ হিসেবেই এতদিন ভেবেছেন সুজানা। বয়সের ব্যবধান আর হৃদয়ের প্রেমকে ছেলেমানুষি হিসেবেই দেখতেন তিনি। তাই জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর ভালোবাসা ছিল একতরফা। অবশেষে তিন বছর পর প্রেমে সাড়া দিলেন সুজানা।

১০ জুলাই হৃদয় ফেসবুকে নিজের পেজে সুজানার এই সাড়া দেওয়ার কথা উল্লেখ করেন। এর দুই দিন পর ১২ জুলাই দুপুরে তিনি অনুভুতি জানাতে গিয়ে বলেছেন, ‘এতো বছর পর সুজানাকে পেলাম। ভালোবাসার মানুষটি অবশেষে আমাকে ডাকে সাড়া দিলো। ওকে ভালোবাসি আর ভালোবাসবো সারাজীবন তোমায়। আমি অনেক খুশি।’

এ প্রসঙ্গে সুজানা বলেছেন, ‘এতদিন পর আমি হ্যাঁ বলেছি। ভালোবাসা একান্তই মনের ব্যাপার। মন থেকে অনুভব করেছি হৃদয় অনেক ভালো একটা মানুষ আর আমার জন্য যুতসই ছেলে।'

হৃদয় ও সুজানার এই সম্পর্ক মেনে নিয়েছে দুই পরিবারও। সুজানা এ তথ্য জানিয়ে বললেন, 'আমার ও হৃদয়ের খালারা ও চাচ্চুরা সবাই খুশি। আমিও এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। কারণ সবসময়ই বলেছি, পরিবার খুশি হলেই ভালো লাগবে আমার।'

হৃদয় ও সুজানা এখনও বিয়ের কোনো পরিকল্পনা করেননি। তারা প্রতিশ্রুতি দিলেন, 'আমরা সবাইকে জানিয়ে বিয়ে করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

হৃদয় খানের গাওয়া গানের কয়েকটি মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন সুজানা। হৃদয়ের সর্বশেষ একক অ্যালবাম ‘ভালো লাগে না’ সুজানাকে উৎসর্গ করেছেন হৃদয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে