,

দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় ও স্থান

news-image

দোয়া হল ইবাদাতের মজ্জা বা আসল। যে ইবাদাতে দোয়া করা হয় না সেটা অপূর্ণাঙ্গ। আল্লাহর অসন্তুষ্টি। স্বয়ং আল্লাহ নারাজ হন যদি বান্দা তার কাছে না চায়। এক হাদিসে এসেছে, বান্দার সব দোয়াই আল্লাহ কবুল করেন। যতক্ষণ না সে বলে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করলেন না। এ কথা বললে তার দোয়া আর কবুল করা হয় না। তবে অনেক সময় বান্দা যা কিছু তা দুনিয়াতে দেন না অথবা দিতে বিলম্ব করেন। এখানে অনেক বড় হেকমত লুকায়িত রয়েছে। হয়ত আল্লাহর অসীম জ্ঞানে থাকে যে এখন বান্দার কাক্সিক্ষত বস্তু দেওয়া হলে তা বান্দারই ক্ষতিকর। ফলে আল্লাহ তা দুনিয়াতে আর দেননা ।বরং এর প্রতিদান কিয়ামতের দিন বান্দার কাক্সিক্ষত বস্তুর চেয়েও উত্তম বস্তু তাকে দিবেন। অনেক সময় দিতে বিলম্ব করেন। এখানে হেকমত হয়ত এখন দিলে বান্দার জন্য অকল্যাণ বা ক্ষতির কারণ হবে, কারণ বান্দা তো তার ভবিষ্যতের বিষয় জানে না কিন্তু আল্লাহ তো তা জানেন।
এছাড়াও হাদীস শরীফে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পবিত্র সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে। দুরুদ পড়ে দোয়া। রাতের শেষ তৃতীয়াংশে (বুখারী-১১৪৫) সিজদাহর সময়ে। প্রত্যেক ফরজ সালাতের শেষাংশে (বুখারী ১৩৭৭) আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়। কদরের রাতে (বুখারী-৩৫) জিলহজ্জ্ব মাসের ১ম ও ১০ দিন। পিতামাতার দোয়া (আবু দাউদ-১৫৩৬, মজলুম ও নির্যাতিত ব্যক্তি। মুসাফিরের দোয়া। রোজাদার ব্যক্তির ইফতার সময়কালীন দোয়া। জিহাদের মাঠে শত্রুর মুখোমুখি হলে (আবু দাউদ-২৫৪০) জুম্মার দিন । জমজমের পানি পান করার সময়। আরাফাতের দিনের দোয়া। প্রত্যেক ফরজ ইবাদতের পরে যদি কেউ নফল ইবাদত করে (বুখারী-৬০২১) পিতামাতার জন্য সৎ সন্তানের দোয়া (মুসলিম-৪১১৫)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে