,

আখাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

yabaব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ শুক্রবার দুপুরে ৮০ পিস ইয়াবাসহ জীবন খাঁ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত জীবন খাঁ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নূরুল আমীন জানান, গ্রেপ্তার হওয়া যুবকের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, দুপুর একটার দিকে আখাউড়া রেলস্টেশনের এক নম্বর প্লাটফরমে জীবন খাঁ সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এসময় স্টেশনে কতর্ব্যরত পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে। এসময় তার প্যান্টের নিচে বিশেষ কায়দায় লুকানো থাকা ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে