,

নাসিরনগর বিএনপির সাধারণ স¤পাদক ঢাকায় গ্রেপ্তার

m-a-hannan-300x330আরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি’র সাধারণ স¤পাদক ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মূলে রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ । নাসিরনগর থানা পুলিশ সোমবার সকালে গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন-না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। পুলিশ সুত্রে জানা যায়, প্রায় দু’মাস আগে লুটপাট,অগ্নিসংযোগের অভিযোগে জেঠাগ্রামের আতিকুর রহমান খসরু বাদি হয়ে বিএনপির সাধারণ স¤পাদক ও গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানকে প্রধান আসামী করে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। অন্যদিকে জেঠাগ্রামের মো. সাজিদ মিয়া বাদি হয়ে বিএনপির সাধারণ স¤পাদক ও গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানকে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

 

৭/৭/২০১৪

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে