শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে সর্বোচ্চ খাদ্য অপচয়কারি দেশ সৌদি আরব

ksa foodসংযম এবং আত্মশুদ্ধির পবিত্র মাস রমজানে সৌদি আরবে খাদ্য অপচয়ের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পবিত্র মক্কা শরীফের নগর পরিষদ বলেছে, তাদের পক্ষে ক্রমবর্ধমান খাদ্য অপচয় রোধ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ পরিষদের কর্মকর্তা ওসামা আল-জাইতুনি বলেছেন, রমজানের প্রথম তিন দিনে নগরীর অনিচ্ছুক কর্মীদের পাঁচ হাজার টন বর্জ্য সরাতে হয়েছে। ২৮ হাজার মৃত ভেড়ার দেহাবশেষ এ হিসাবের মধ্যে ধরা হয়নি।

এছাড়া, পবিত্র কাবাঘরের আশেপাশে ৪৫টি বর্জ্য সংকোচন যন্ত্র বসানো হয়েছে এবং বন্ধের দিনগুলোতে ময়লা অপসারণে বাড়তি আট হাজার কর্মী নিয়োগ করতে হয়েছে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।
এদিকে, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বেশি খাদ্য অপচয়কারী দেশ হলো সৌদি আরব। পবিত্র রমজান মাসে ৪০ লাখ মানুষের জন্য যে খাদ্য তৈরি করা হয় তার ৩০ শতাংশই না খেয়ে ফেলে দেয় হয়। এ ভাবে অপচয়ে ব্যয় হয় তিন লাখ ৩২ হাজার ডলার সমপরিমাণ অর্থ।
বিশেষজ্ঞরা এ জন্য সৌদি মানসিকতাকে দায়ী করছেন। তারা বলছেন, প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাবার-দাবার কেনা হয় এবং তাজা খাবার গ্রহণের মানসিকতা থেকে প্রতিদিন খাদ্য প্রস্তুত করা হয় কিন্তু বেঁচে যাওয়া খাবারকে ভোগে লাগানোর কথা ভাবা হয় না।
অবশ্য, খাদ্য অপচয়ে কেবল সৌদি আরবে হয় না বরং এ প্রবণতা তেলের অর্থে বিত্তশালী সমগ্র মধ্যপ্রাচ্যেই দেখা যায়। কাতারে পবিত্র রমজান মাসে যে খাবার প্রস্তুত করা হয় তার এক-চতুর্থাংশই ফেলে দেয়া হয়। খাবার অপচয় বন্ধের লক্ষ্যে দেশটিতে অনেক পন্থা গ্রহণের সুপারিশ করেছে আবুধাবির খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
সৌদি গ্যাজেট 

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান