বিজয়নগরে সাত শিশুসহ যুবক আটক

Arest_585037960-150x150আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭ শিশুসহ এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয় এ যুবককে। হবিগঞ্জের মাধবপুর থেকে ওই শিশুদেরকে নিয়ে আসা হয়েছিল। ধারনা করা হচ্ছে শিশুদের অপহরন করে নিয়ে যাওয়া হচ্ছিল। 
আটককৃত যুবক হচ্ছে, বিজয়নগর উপজেলার বুধন্তি ইউয়িনের মৃত মস্তু মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৩৫)। তার কাছ থেকে উদ্ধার করা শিশুরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের ধন মিয়ার ছেলে মো. শাহীন (৫), মানিক মিয়ার ছেলে লোকমান (৬), রফিক মিয়ার ছেলে রাকিব মিয়া (৭), বশির মিয়ার ছেলে হানিফ মিয়া (৬), লিলু মিয়ার ছেলে রকিবুল (৬), তাহের মিয়ার ছেলে হৃদয় (৬), হোসেনপুর গ্রামের কামাল মিয়ার ছেলে মুস্তাকিন (৭)। স্থানীয় যুবলীগ নেতা মো. আসমত জানান, গতকাল শনিবার বিকেলে হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামে একটি স্কুলের সামনে দাঁড়িয়ে অটোরিক্সার জন্য অপেক্ষা করছিলেন সাত শিশুসহ এক ব্যক্তি। বিষয়টি গ্রামবাসীর সন্দেহ হয়। গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি বিষয়টি পুলিশ সুপার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান জানান, তিনি এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জেনেছেন। মির্জাপুর তদন্ত ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম ৭ শিশুসহ এক যুবককে আটক করার কথা স্বীকার করে বলেন আমি তাদের কে নিয়ে ঘটনাস্থল থেকে থানায় যাচ্ছি। থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে পরামর্শক্রমে এ বিষয়ে কি মামলা হবে তা ঠিক করা হবে। 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা