,

কম ঘুম যেভাবে বুড়ো করে ফেলছে আপনাকে!

sleepless_0খুব দ্রুতই মানুষের মাঝে বয়সের ছাপ পড়ে যায় জীবনযাত্রার দোষে। আমরা এটা জানি যে যারা মদ্যপান বা ধূমপান করেন বা যেসব নারীরা মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন তাদের চেহারায় বয়সের ছাপ পড়ে অনেক দ্রুত। আপনি কিভাবে ঘুমাচ্ছেন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন। এর ওপরে নির্ভর করবে আপনি কি দ্রুত বুড়িয়ে যাচ্ছেন কি না।

মধ্যবয়সী মানুষদের জন্য ঘুমের মানের চাইতে ঘুমের সময়সীমা বেশি জরুরি। সিঙ্গাপুরের Duke-NUS School of Medicine এর এই গবেষণায় ৫৫ বছর বা তারও বেশি বয়সী ৬৬ জন চৈনিক মানুষের ব্যাপারে তথ্য নেওয়া হয়। তাদের জীবনযাত্রা, মস্তিষ্ক এবং ঘুম সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এভাবে পাওয়া তথ্য থেকে গবেষকেরা নিশ্চিত হন যে, কম সময় ঘুমালে তা মস্তিষ্কের বয়স বৃদ্ধির প্রক্রিয়া ত্বরান্বিত করে।

মাত্র এক ঘন্টা কম ঘুমালে মস্তিষ্ক প্রকোষ্ঠের আকৃতি বৃদ্ধির পরিমাণ বেড়ে যায়, যা কিনা মস্তিষ্কের বুড়িয়ে যাবার অন্যতম লক্ষণ। বয়সের সাথে সাথে মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়া এবং বিভিন্ন স্নায়বিক রোগ হতে পারে এ কারণে। কিন্তু ঘুমের মান মস্তিষ্কের বয়স বৃদ্ধির ওপরে কোনো প্রভাব ফেলে না বলে জানা গেছে।

ঠিক কতক্ষণ ঘুমালে তা শরীর এবং মনের জন্য আদর্শ তার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। ইউনিভার্সিটি অফ অরিগনের এক গবেষণায় জানা যায় মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখবার জন্য ছয় থেকে নয় ঘণ্টা ঘুম হলো আদর্শ। আবার এক ব্রিটিশ গবেষণায় জানা যায় ছয় থেকে আট ঘন্টা ঘুম হলো আদর্শ। আসলে বয়স, ওজন, পেশা ইত্যাদি ভেদে এই সময়টা একটু কমবেশি হতে পারে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর