শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুখ্যাত ডাকাত লোকমান ও ছিনতাইকারী গাল কাটা মহসিন গ্রেফতার

dakathবার্তা কক্ষঃকুখ্যাত ডাকাত লোকমান ও ছিনতাইকারী গাল কাটা মহসিন গ্রেফতারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রামরাইল ব্রীজের উপর কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে কসবা থানার মাইজখার গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত লোকমান (৪১) কে আটক করে পুলিশ। লোকমান একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

অন্য দিকে, শহরের পাইকপাড়া এলাকা থেকে পূর্ব পাইকপাড়ার মোঃ কাশেম মিয়ার ছেলে  মোঃ মহসিন প্রকাশ গাল কাটা মহসিন (২৭)কে আটক করে পুলিশ। মহসিনের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক ছিনতাই মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রব জানান, বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রমজানে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী বিশেষ অভিযান অব্যাহত আছে।

সুত্রঃব্রাহ্মণবাড়িয়া২৪

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ