রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ ত্বকী দ্বিতীয়

news-image

অনলাইন ডেস্ক : ‘কুয়েত অ্যাওয়ার্ড’ নামে পরিচিত ৮ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সাইফুর রহমান ত্বকী দ্বিতীয় স্থান লাভ করেছেন। কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় এবার বিশ্বের ৭০টি দেশের ১২৩ জন প্রতিযোগীর সঙ্গে ৩০ পারা হেফজ গ্রুপে অংশগ্রহণ করেন হাফেজ ত্বকী।

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় গত ১৯ এপ্রিল। বিশ্বব্যাপী কুরআনের প্রচার ও প্রসারের লক্ষ্যে কুয়েতের আওকাফ মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করে।

হাফেজ সাইফুর রহমান ত্বকি রাজধানীর যাত্রাবাড়িস্থ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অসংখ্য কারী ও হাফেজ ছাত্রদের ওস্তাদ হাফেজ ক্বারী নেছার আহমদ আন-নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামের হাফেজ মো. বদরুল আলমের ছেলে।

হাফেজ সাইফুর রহমান ত্বকী একাধিকবার জাতীয় পুরস্কার লাভ করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ