বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত শতাধিক

news-image

সিরিয়ার অবরুদ্ধ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে। এক স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা এ তথ্য সিএনএনকে জানায়। সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা হোয়াইট হেলমেট জানায়, উদ্ধারকারীরা বাসে করে বাসিন্দাদের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার সময় সে বাসেই বোমা বিস্ফোরণ হয়। এতে আরো ৫৫ জন আহত হন।
ঘটনাটি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আলেপ্পোর শহরতলী রাশিদিনে ঘটে। সিরিয়ার ফোর টাউন চুক্তি অনুযায়ী বাসিন্দাদের যুদ্ধপীড়িত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছিলো।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যায়, রাস্তার পাশে পোড়া ও বিধ্বস্ত বাস থেকে মানুষ বের হচ্ছে। তারা নিজেদের এবং ঘাসের ওপর রাখা মরদেহের শরীর পরীক্ষা করছে।
বাসিন্দারা শিয়া অধ্যূষিত গ্রাম আল ফুয়া ও কাফরিয়ায় বিদ্রোহীদের সংঘর্ষের কারণে অবরুদ্ধ ছিলে। প্রথম বাস আলেপ্পোতে পৌঁছায় শনিবার। বাসের জেবরিন এলাকায় যাওয়ার কথা ছিল যেখানে অস্থায়ীভাবে খাবার ও চিকিৎসার ব্যবস্থা ছিল। এখনও কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

পরিবর্তন ডট কম থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ