,

মদ ছাড়া দিনই যায় না হেমা মালিনীর!

news-image

বিনোদন ডেস্ক : কৃষক আত্মহত্যার ঘটনায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে নিয়ে এক সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে সারা ভারতে।

মহারাষ্ট্রের সংসদ সদস্য বাচ্চু কাদু ক্ষমতাসীন বিজেপির এমপি হেমা মালিনী সম্পর্কে বলেছেন, লোকে বলছে- রাজ্যে কৃষকদের আত্মহত্যার পেছনে দায়ী মদপান। এটা সত্য হলে হেমা মালিনী কেন আত্মহত্যা করছেন না! তিনি তো প্রত্যেক দিন প্রচুর মদপান করেন।

তিনি আরও বলেন, কে না মদ পান করে? ৭৫ শতাংশ এমপি ও সাংবাদিকরা মদপান করেন। হেমা মালিনী তো প্রত্যেক দিনই প্রচুর মদপান করেন। কিন্তু, তিনি আত্মহত্যা করেননি।

গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের নান্দেদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বাচ্চু কাদু এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সত্য হল- কৃষকেরা অর্থের অভাবে আত্মহত্যা করছেন। তাদের ফসলের উৎপাদন নেই, আয় বাড়ছে না। মদপানের সঙ্গে কৃষকদের আত্মহত্যার কোনো সংযোগ নেই।

এক সময়ের হার্টথ্রুব নায়িকা হেমা মালিনী উত্তরপ্রদেশের মাথুরা জেলার বিজেপির সংসদ সদস্য। আর বাচ্চু কাদু মহারাষ্ট্রের অচলপুর থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

৪৬ বছর বয়সী বাচ্চু কাদু এর আগে সরকারি এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর