রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image

বারবার তলবের পরও আদালতে হাজির না হওয়ায় ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। তুলনামূলক ধর্মতত্ত্বে বিজ্ঞ জাকিরের বিরুদ্ধে বৃহস্পতিবার জামিন অযোগ্য এ পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

মুদ্রা পাচারের এক মামলায় বারবার তলবের পরও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয় বলে জানিয়েছে আইএএনএস।

জানা গেছে, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত জাকিরের বিচারিক কার্যক্রমে সহায়তার জন্য সৌদি সরকারকে লিখিতভাবে অনুরোধ জানাবে ভারত। ইতোমধ্যে এর প্রক্রিয়া শুরু করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

আইএএনএস জানিয়েছে, তার গবেষণা সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে ২০০ কোটি রুপি ‘অবৈধভাবে’ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ তথ্যের পর গত ডিসেম্বর মাসে জাকির নায়কের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর কয়েকবার সমন জারি হলেও তিনি আদালতে যাননি।

জাকির নায়েকের বিরুদ্ধে উগ্রবাদ প্রচারের অভিযোগেরও তদন্ত করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পর দীর্ঘদিন দেশে ফেরেননি জাকির নায়েক। এমনকি বাবার মৃত্যুর পর তার জানাজা ও দাফনেও অংশ নেননি।

এদিকে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বাংলাদেশ এবং ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশে বন্ধ করে দেয়া হয়েছে। তবে ইউটিউবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তার বক্তব্য এখনও দেখা হয় বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ