,

শিক্ষার পাশাপাশি নিজেদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে–ইঞ্জিনিয়ার শ্যামল

shamolইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আগামী দিনের অর্থনৈতিক যুদ্ধে টিকতে হলে নিজেকে ভাল ভাবে তৈরী করে নিতে হবে। বর্তমান বিশ্বে এখন প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটি দেশ এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক ভাবে তারা তাদের ভীত মজবুত করছে। আগামী দিনে আমাদের বর্তমান প্রজন্ম মেধা ও মননে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, লেখা পড়ার পাশাপাশি নিজেদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান ভাল মানুষের খুবই অভাব। শিক্ষিত হলেই ভাল মানুষ হওয়া যায় না। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম এর উদ্যোগে মাছিহাতা সোয়েটার্স লিঃ সহায়তায় শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা সাবেক পিপি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, বিশিষ্ট চিকিৎসক দৈনিক রাহবার সম্পাদক ডাঃ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাবেক সভাপতি জহিরুল হক জহর। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক। জিপিএ-৫ গোল্ডেন প্রাপ্ত ও তার্কিক আদিল এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন দেবেন্দ্র চন্দ্র রায়, মোঃ আবু মোবারক, ছাত্র/ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন জুনায়েত করিম সিফাত ও সাঈদা সানজিদা লোপা। শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনায় এরপর প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক ও জেএসসি বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৬শ ৫০ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। 

এ জাতীয় আরও খবর

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি