,

৩ শিশু শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে এক নারী আটক

Crime1আমিরজাদা চৌধুরী: ৩ শিশু শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে বিজয়নগর উপজেলার ওলিপুর এলাকা থেকে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল শনিবার সকালে পাহাড়পুরের ওলিপুরের বিল্লাল মিয়ার কন্যা দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ফারজানা আক্তার(৭),ভিটি দাউদপুরের জজ মিয়ার কন্যা রীমা আক্তার(৭) ও জান্নাতুল ফেরদৌস(৫) তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান আউলিয়া বাজারস্থ ফোকাস আইডিয়াল একাডেমীতে যাওয়ার পথে বুধন্তি ইউনিয়নের মুত মধু মিয়ার স্ত্রী রানু বেগম(২৭) তাদের পথরোধ করে প্রথমে ফারজানার কান থেকে স্বর্নের দুল খুলে নেয়। পরে তাদেরকে নিয়ে ওলিপুরের দিকে রওনা দেয়। স্থানীয় লোকজনের মধ্যে তাদেরকে নিয়ে সন্দেহের সৃষ্টি হলে তারা আটক করে রানুকে । এরপর পুলিশকে খবর দিলে মির্জাপুর ফাড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সেখানে গিয়ে রানুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে মামলা হয়েছে।  স্কুল শিক্ষার্থী রীমা আক্তার জানান,ঐ মহিলা তাদের কাছে এসে বলে তোমাদের বাবা তোমাদেরকে বাড়িতে নিয়ে যেতে বলেছেন। তখন রীমা তাকে বলে আমার বাবা বিদেশে থাকে। এই কথা বলার পরও সে বাড়িতে  নিয়ে যাবে বলে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে থাকে। 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর