শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিপণন ও মাদক পাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই

madok rallyবার্তা কক্ষ:অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম বলেছেন, মাদক এখন পারিবারিক ও জাতীয় জীবনে এক নম্বর সমস্যা। মাদকাসক্তি, মাদক বিপণন ও মাদক পাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই।’ তিনি সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৪’ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের ছেলেমেয়েরা যাতে মাদকদ্রব্যের প্রতি আসক্ত না হয় এ ব্যাপারে প্রতিটি পরিবারের সজাগ দৃষ্টি থাকতে হবে। আমাদের শ্রদ্ধেয় ইমামগন যেভাবে মসজিদে মসজিদে জঙ্গীবাদবিরোধী বক্তব্য তুলে ধরেন ঠিক একইভাবে জুমআ’র নামাজে খোৎবাপূর্ব বয়ানে মাদকের বিরুদ্ধেও বক্তব্য রাখতে হবে।’ তিনি মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগসমূহের সমন্বয়ের মাধ্যমে আরো কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুমায়ুন কবীর ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব আল মামুন সরকার ও সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার সুবোধ চৌধুরী, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান চৌধুরী, অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার আলহাজ্ব আবু হোরায়রাহ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মোঃ রাজীব প্রমুখ। আলোচনা পর্বশেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে স্থানীয় টেংকের পাড় থেকে মাদকবিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এসে শেষ হয়। সুত্রঃ ব্রাহ্মণবাড়িয়া২৪

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ