শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির সভাপতির দায়িত্ব নিলেন আ হ ম মুস্তাফা কামাল

m kamalক্রীড়া প্রতিবেদক : আইসিসির ১১তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। অন্যদিকে আইসিসির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতের এন শ্রীনিবাসন।

আগেই জানা গিয়েছিল যে আইসিসির সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন আ হ ম মুস্তাফা কামাল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব পান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত আইসিসির বাৎসরিক সভায় বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাকে আইসিসির ১১তম সভাপতি ও ভারতের এন শ্রীনিবাসনকে প্রথম চেয়ারম্যান ঘোষণা করা হয়। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে আইসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন।
বেলবোর্ন থেকে আইসিসির সভাপতি আ হ ম মুস্তাফা কামাল তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের মানুষ মনে প্রাণে ক্রিকেটকে ভালবাসে। তাদের এগিয়ে যাওয়ার পথে ক্রিকেট প্রেরণা দেয়। কাজেই সবার দোয়ায় দেশের পক্ষে এই সম্মান পাওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি বাঙালি জাতি ক্রিকেটকে ঘিরেই তার অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে। ক্রিকেট তার কাছে সবসময় প্রেরণা হিসেবে থাকবে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান