,

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায় যৌতুকের মামলায় ২ আসামীর সাজা

courtযৌতুকের জন্য মারপিটের  অপরাধে মোঃ রফিকুল ইসলাম প্রকাশ কন্ডি দেড় বৎসর ও  শরীফুল্লা প্রকাশ শরীফ নামে   ১ বৎসরের   কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় গতকাল বুধবার আসামীদের বিরুদ্ধে উক্ত সাজার রায় প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকির হোসেন।  নারী ও শিশু  ১১১/২০০৯ এর আসামী মোঃ রফিকুল ইসলাম প্রকাশ কন্ডি পিতা জমির আলী  সাং- আব্দুল্লাহ পুর (বর্তমানে বিজয়নগর)কে যখনই পুলিশ কর্তৃক ধৃত হবে বা  ট্রাইব্যুনালে আত্মসমর্পন করবে তখন থেকে তার  দেড় বৎসরের সাজা কার্যকর হবে  এবং নারী ও শিশু  ৫৬৩/১১ এর আসামী মোঃ শরীফুল্লা প্রকাশ শরীফ  পিতা  আমির আলী প্রকাশ আমির সাং চুন্টা থানা সরাইল কে আদালতে হাজির থাকায় তাকে বিজ্ঞ বিচারক ১ বৎসরের সাজা প্রদান করে হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।  উল্লেখ্য নারী ও শিশু ১১১/২০০৯ এর বাদী মোছাঃ মমতা বেগমের নিকট ১/১০/০৮ইং তারিখ ৩০ হাজার টাকা যৌতুকের দাবী করে মারপিট করেন আসামী মোঃ রফিকুল ইসলাম প্রকাশ কন্ডি এবং  নারী ও শিশু ৫৬৩/১১ এর বাদী মোছাঃ  শাহানা বেগমের নিকট ১৩/১২/১০ইং তারিখ  ১ লক্ষ টাকা যৌতুক দাবী করে  আসামী শরীফুল্লা প্রকাশ শরীফ মারপিট করে। এসব ঘটনার সাক্ষ্য গ্রহনসহ বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় প্রদান করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ