রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে জুমার নামাজে বাংলা খুতবা শুনতে মুসল্লির ঢল

news-image

আমিরাত প্রতিনিধি : কুয়েতের জিলিব আল সুয়েখে অবস্থিত হাসাবিয়া মসজিদটিই হল কুয়েত বাংলাদেশি প্রবাসীদের গড়া সবচেয়ে বড় মসজিদ। আর এ মসজিদেই বাংলাদেশীদের সবচেয়ে বড় নামাজের জামাতটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় জুমার নামাজ ও দুই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

কুয়েত সরকারের অনুমোদিত এই মসজিদসহ একাধিক মসজিদে জুমার মূল আরবী খুতবার আগে বাংলাতেও তার ভাষান্তর করে পাঠ করা হয়। মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে চার হতে পাঁচ হাজারের মতো মুসল্লি নামাজ আদায় করেন। আর প্রতি শুক্রবার জুমার নামাজসহ দুই ঈদের নামাজের জামাতে দশ থেকে ১২হাজার পর্যন্ত মুসল্লি জমায়েত হয়।

এসব মসজিদ ছাড়াও কুয়েতের বাংলাদেশী অধ্যূষিত এলাকায় জুমার নামাজে বাংলা খুতবা পাঠ করা হয়। কুয়েতের মাহবুল্লা, মুরগাবসহ একাধিক মসজিদে বাংলায় খুতবা পড়া হলেও হাসাবিয়ার মুসল্লি সংখ্যা সবচেয়ে বেশি হয়।

পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি শুক্রবার জুমার নামাজ ও দুই ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য এই মসজিদে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও শরীক হন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ