,

অবশেষে নাসিরনগরের সেই মহিষের মাংস বিতরণ

cowwবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সেই মহিষটি অবশেষে জবাই করে মাংস বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক গ্রামের লোকজন মহিষটিকে ফসলি জমিতে দেখতে পান। পরে লোকজন মহিষটিকে আটক করার চেষ্টাকালে মো.কুতুব মিয়া (৪৫) মো. তাহের মিয়া(৩২) তৈয়ব আলী (২৪) ও ছানাউল্লাহ মিয়া (৫০) আহত হয়। পরে মহিষটিকে আটক করে জবাই করা হয়। এক পর্যায়ে গ্রামবাসী মহিষের মাংস নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে। অবশেষে দুপুরে গ্রামের ৩৮৫ দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। মহিষের মালিকের সন্ধান পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ওই মহিষের শিঙয়ের গুতায় নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতমা গ্রামের নূরুল হক (৬৫) নামের এক কৃষকের মৃত্যৃ হয়েছে।
–-সুত্রঃ রাহ্মণবাড়িয়া২৪.কম

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা