শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্চারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির আশঙ্কা

bbb UP Elবৃহস্পতিবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১৩টি ইউনিয়নের ৮৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট এক লাখ ৯৩ হাজার ৪২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বাঞ্ছারমপুরে এবার কেন্দ্র দখলসহ ভোট কারচুপির আশঙ্কা থাকায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন নির্দলীয় প্রার্থী ও সাধারণ ভোটাররা।    


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সিদ্দিক জানান, নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি চার প্লাটুন সেনাবাহিনী, ছয় প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র‌্যাব স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলরত থাকবে। 

banglanews24.com

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান