শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিজনানদী-ওদের খালটি দখল ও ধবংসের কবলে

kosvaবার্তা কক্ষ: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারের দক্ষিণ পাশ দিয়ে দুই শত বছর পুরাতন ওদের খালটি বিরাট অংশ দখল আর দূষণে ধবংসের পথে। এই খালটি রক্ষায় এলাকাবাসী সরকারের জোরালো ভূমিকা দাবি করেছেন ।
‘বিজনা নদী ও ‘ওদের খাল’  দখলের বাস্তব চিত্র’ না দেখলে বুঝা যাবে না বলেও এলাকাবাসী অভিমত প্রকাশ করেছেন।
জানা যায়,প্রায় দুইশত বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যে আমল থেকে বিজনা নদী ও মূলগ্রাম ইউপির চারগাছ হ্রদের খালটি শূকনো মৌসুমে  শুকিয়ে যায়। বর্ষায় প্লাবিত হয় ভাটির জনপদ। কসবা উপজেলা উপশহরের পাশের পুরাতন বিজনা নদী এখন শহরের আবর্জনা স্তুপে পরিণত হয়েছে। উপজেলার মূলগ্রাম ইউপির চারগাছ বাজারের দক্ষিণ পাশের ‘ওদের’ খালটি স্থানীয় একশ্রেণী ভূমি খোকো  বেশীর ভাগ অংশ(কোটি টাকার সম্পদ) দখল করে  পাকা দালান কোটা নির্মাণ করছেন। বিজনা নদী ও ‘ওদের’ খাল রক্ষায় স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন স্থানীয়রা।
–সূত্রঃ brahmanbaria24

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ