৭ বছর পর আফ্রিদির রেকর্ড ভাঙলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২০১০ সালে ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে ৬০ বলে ১৭ চার ও ৪ ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেন আফ্রিদি।

দীর্ঘ সাত বছর ধরে আফ্রিদির দানবীয় এই ইনিংসটিই ছিল ওয়ানডেতে ডাম্বুলার এ মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

শনিবার শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তামিম ইকবাল ১২৭ রান করে আফ্রিদির সেই রেকর্ড ভেঙে দেন। ১৪২ বলে ১৫টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল তামিমের ইনিংসটি।

ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের অষ্টম সেঞ্চুরি, আর শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা