বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দ্রাবাদে নাও খেলা হতে পারে মুস্তাফিজ-ওয়ার্নারদের, কারণটা কী?

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল দশম আসর বসতে যাচ্ছে আগামী মাসে। এপ্রিলের ৫ তারিখ মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ দিয়েই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি আসরের এবারের যাত্রা শুরু।

কিন্তু ডেভিড ওয়ার্নারের দলের ঘরের মাঠে খেলা নিয়েই অনিশ্চয়তা শুরু হয়েছে। পরিস্থিতি এমনই যে মুস্তাফিজ-ওয়ার্নারদের হোম ম্যাচগুলো হায়দ্রাবাদে নাও খেলা হতে পারে। কাটার মাস্টার মুস্তাফিজ ছিলেন গত আসরের সেনসেশন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

বাংলাদেশের সাথে ভারতের একমাত্র টেস্টটি ফেব্রুয়ারিতে আয়োজন করেছিল হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা। তবে তার আগে তারা ভারতীয় বোর্ডকে জানিয়েছিল ওই ম্যাচ চালানোর মতো তহবিল নেই তাদের। তারা পারবে না। ম্যাচ অন্য কোথাও হোক। তা শেষ পর্যন্ত খেলাটা ওখানে হলেও বাংলাদেশের ওই টেস্টের কারণে এখন দেনার দায়ে ডুবে আছে হায়দ্রাবাদ সংস্থা। ৪৪ লাখ রুপি দেনা তাদের। সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘট পালন করছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের সংবাদ, এর কারণে মুস্তাফিজ-ওয়ার্নারদের এবারের আইপিএলে সব ম্যাচই হায়দ্রাবাদের বাইরে খেলতে হতে পারে। হায়দ্রাবাদ সংস্থার ১২০জন কর্মচারী তাদের দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মার্চের প্রথম সপ্তাহ থেকে ধর্মঘটে গেছেন। ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কাছে হায়দ্রাবাদ সংস্থা টাকার জন্য বারবার হাত বাড়িয়েও কিছু না পেয়ে ব্যর্থতা আর হতাশায়। বিসিসিআইকে চিঠি লিখেও কোনো জবাব পাচ্ছে না তারা।

হায়দ্রাবাদ গেলবারের চ্যাম্পিয়ন। এবারের আসরের উদ্বোধনী ম্যাচটা তাদের রাজিব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত। এছাড়াও এবারের আসরের আরো আটটি ম্যাচ তাদের আয়োজন করার কথা। এর মধ্যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি। মানে ২১ মে অনুষ্ঠেয় এবারের আইপিএলের ফাইনাল। কিন্তু ঝামেলা।

এই প্রথম অবশ্য হায়দ্রাবাদ এমন পরিস্থিতিতে না। হায়দ্রাবাদ থেকে আইপিএলের নির্ধারিত ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে। সাত বছর আগে ২০১০ সালে তেলাঙ্গানা মুভমেন্টের কারণে ওখানে নির্ধারিত ম্যাচগুলো মুম্বাই ও নাগপুরে নিয়ে যাওয়া হয়েছিল। এই সপ্তাহে এর মধ্যে এবারের আইপিএলের দুটি ম্যাচের শিডিউল বদলেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ