সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দ্রাবাদেই শুরু আইপিএলের দশম সংস্করণ

news-image

 

স্পোর্টস ডেস্ক :সব জল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত সূচীতে হায়দ্রাবাদেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল-২০১৭) দশম সংস্করণ। খবর নিশ্চিত করেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব জন মনোজ।

জন মনোজ বলেছেন, ‘বাকি বকেয়া-হিসেব নিকেশ সব কিছু হায়দ্রাবাদ শহরের বাইরে হবে, আর খেলা খেলার মাঠে। গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের শহর হায়দাবাদের মাঠেই আইপিএলের সূচী অনুযায়ী লিগ শুরু হবে।’

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কর্মীদের মধ্যে বেতন-বকেয়া প্রদান নিয়ে একটি চলমান অচলাবস্থার সৃষ্টি হয়, যা একটি দীর্ঘ সময় নষ্ট করে ফেলেছে।

জন মনোজ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আইপিএল হবে নির্ধারিত সময়েই। আপনার বিশ্বাস হবে না! আমি এটা নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে একটি বৈঠক করেছি।

কর্মীদের অর্থের জন্য ধর্মঘট, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে তহবিল না পাওয়ার কারণ নিয়ে আলোচনা হয় পুলিশ কমিশনারের সাথে জন মনোজের।

আগামী ৫ এপ্রিল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হোস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গত মৌসুমের রানার্সআপ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মধ্য দিয়েই উদ্বোধনী হবে আইপিএলের দশম সংস্করণের।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট