সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাম্বুলায় পৌঁছেছেন মাশরাফিরা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি হেরে গেলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে পেয়েছে ৪ উইকেটের দারুণ জয়। স্মরণীয় করে রেখেছে শততম টেস্ট। এবার ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন মাশরাফি-মুশফিকরা। কলম্বোতে প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটাররা এখন আছেন ডাম্বুলায়। এখানেই ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলবে টাইগাররা।

টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও লড়াইটা জমজমাট হবে বলেই আশা ক্রিকেটপ্রেমীদের। প্রস্তুতি ম্যাচেও মিলেছে তেমন আভাস। ৩৫৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের বন্দরে প্রায় পৌঁছেই গিয়েছিলেন মাশরাফি-মাহমুদউল্লাহরা। জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারেননি মাত্র দুটি রানের জন্য। মূল ওয়ানডে সিরিজেও হয়তো দেখা যাবে এমন আকর্ষণীয় লড়াই। আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও অনুষ্ঠিত হবে ডাম্বুলায়, আগামী ২৮ মার্চ। আর তৃতীয় ম্যাচটি খেলার জন্য আবার দুই দলের ক্রিকেটারদের ফিরতে হবে কলম্বোতে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে কলম্বোতে।

বাংলাদেশের ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, শুভাশীষ রায়, সৌম্য সরকার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি