সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির অর্থনৈতিক মডেল মানতে নারাজ ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির সর্বশেষ সভায় ‘বিগ-থ্রি’ নীতি বাতিল করে নতুন একটি সুষম অর্থনৈতিক বণ্টনপদ্ধতিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু নতুন এই অর্থনৈতিক মডেল মানতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত রবিবার আইসিসি প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ান হিগিনসকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি তা জানিয়ে দিয়েছেন। বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন অর্থনৈতিক মডেলকে বলছে, বিধিবহির্ভূত ও অগ্রহণযোগ্য।

২০১৪ সালে পাস হওয়া ‘বিগ-থ্রি’ নীতিতে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সম্ভাব্য আয়ের বণ্টনের একটা বর্ণনা দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল, আগামী আট বছরে আইসিসির আয়ের ২৭.৪ শতাংশ পাবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ২৭ দশমিক ৪ শতাংশের মধ্য ইংল্যান্ডের ৪ দশমিক ৪ শতাংশ, অস্ট্রেলিয়ার ২ দশমিক ৭ শতাংশ এবং বাকি ২০ দশমিক ৩ ভাগ অর্থই জমা হওয়ার কথা ছিল ভারতের কোষাগারে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি