সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্যামিকে ইসলাম ধর্ম গ্রহণ করার আহ্বান

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের পেশোয়ার জালমি ক্লাবের মালিক জাভেদ আফ্রিদি।

পাকিস্তান সুপার লিগ-পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক ছিলেন স্যামি। পিএসএলের দ্বিতীয় আসরে দলকে নেতৃত্বে দিয়ে শিরোপা জিতিয়েছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার। ড্যারেন স্যামিই প্রথম ক্রিকেটার যিনি লাহোরে ফাইনাল ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে স্বীকৃতি দিয়েছিলেন।

একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্যামির বিষয়ে কথা বলেন জাভেদ আফ্রিদি। জাভেদ আফ্রিদি বলেন, ‘স্যামিকে ইসলাম বিষয়ে জানানোটা আমার বড় অর্জন। আমি দোয়া করি যেন সে (স্যামি) তার ধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করে। ‘

এসময় জাভেদ আফ্রিদি জালমির ভক্তদেরকে স্যামির জন্য দোয়া করতে বলেন, যাতে স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এছাড়া দলের ক্রিকেটারদের সঙ্গে থাকার সময় পশতুন ভাষাও শেখেন স্যামি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি