সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিক্সিং করেছিলেন আকরাম-ইনজামামও!

news-image

স্পোর্টস ডেস্ক :ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত পাকিস্তান ক্রিকেট। দিন যাচ্ছে আর বেরিয়ে আসছে চমকপ্রদ সব তথ্য। সর্বশেষ ফিক্সিং নিয়ে রীতিমতো বোমা ফাটালেন দেশটির কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির।

সাবেক এই স্পিনার জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক, মোশতাক আহমেদ, আতাউর রহমান এবং সেলিম মালিকের মতো অনেক ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িত ছিলেন। এমনকি তিনি ফিক্সিংয়ে জড়িত থাকা ক্রিকেটারদের ফাঁসির দাবিও করেছেন।

পাকিস্তানের দ্যা এক্সপ্রেস ট্রিবুনকে আবদুল কাদির বলেন, ‘ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক ও মোশতাক আহমেদকে ফাঁসি দেয়া উচিৎ। তারা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে প্রথম জড়িয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে সুষ্ঠ তদন্ত করা দরকার।’

তিনি আরো বলেন, ‘আতাউর রহমান ও সেলিম মালিক ম্যাচ পাতানোর সাথে জড়িত ছিল। ২০০০ সালে আকরাম, ইনজামাম, মোশতাকরাই তাদেরকে ফিক্সিংয়ে সাথে যুক্ত করেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। পিসিবির সঙ্গে যুক্ত থাকায় তারা ছাড় পেয়ে যায়।’

উল্লেখ্য, কিছুদিন আগে দুবাইতে পিএসেলের প্রথম ম্যাচের পরই ফিক্সিংয়ে জড়িত থাকার তীব্র অভিযোগ ওঠে দুই পাকিস্তানি ওপেনার শারজিল খান ও খালিদ লতিফের বিরুদ্ধে।

অভিযোগের সত্যতা পাওয়ায় সব ধরণের ক্রিকেট থেকে এই দুজনকে সাময়িক নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর একে একে নিষিদ্ধ হয়েছেন নাসির জামসেদ, মোহাম্মদ ইরফান এবং শাহজাইব হাসান।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন