বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমার্জিং এশিয়া কাপের নেতৃত্বে মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক :আর কয়দিন বাদেই ঘরের মাঠে বসছে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। অনূর্ধ্ব-২৩ বছরের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে এশিয়ার আট দেশ অংশ নেবে। কক্সবাজারে আসরটি মাঠে গড়াবে ২৭ মার্চ।

টুর্নামেন্টের প্রস্তুতিতে অংশ নিতে বাংলাদেশ দল এরই মধ্যে কক্সবাজারে পৌঁছেছে। অন্য সাতটি দেশের আসার কথা ২৫ মার্চ থেকে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই শেখ কামাল স্টেডিয়ামে।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে হবে বাকি ম্যাচগুলো। ৩ এপ্রিল ফাইনাল, ম্যাচটি দিবা-রাত্রির।

এই আসেরর বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। সহ-অধিনায়ক নাসির হোসেন।

ইমার্জিং কাপে বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমীর আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন ধ্রুব, সালমান হোসেন, মাসুম আহমেদ।

অপেক্ষমাণ তালিকা : শফিউল ইসলাম, জাকির হাসান, তানভীর হায়দার, ইয়াসিন আরাফাত মিশু।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ