সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালোই কাটছে বাংলাদেশ ও সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম জয়ের রেশটা এখনো কাটেনি। জয়ের নায়ক সাকিবের সেঞ্চুরি আর ম্যাচে ছয় উইকেট নেওয়ার স্বাদটা এখনো তাজা, পেয়েছেন সিরিজে সেরার পুরস্কারটিও। আর এরই মধ্যে আরেকটা দারুণ খবর শুনলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডারটি। ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে টেস্টের শীর্ষ অলরাউন্ডারের জায়গাটি কেড়ে নিলেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে আগেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন এবার টেস্টের জায়গাটা পুনরুদ্ধার করায় আবার পুরোনো সাম্রাজ্য ফিরে পেলেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে হতাশাজনক পারফর্ম করায় রবীন্দ্র জাদেজার কাছে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি হারিয়ে ফেলেন সাকিব। তবে সপ্তাহ না পেরোতেই পুরনো দুর্গ ফিরে পেলেন তিনি। কলম্বো টেস্টে সেঞ্চুরিসহ ছয় উইকেট নিয়ে তিন বিভাগেই সেরা অলরাউন্ডারের আসনে বসলেন সাকিব। কেবল তাই নয় অশ্বিনের সঙ্গে ব্যবধানটাও অনেক বাড়িয়ে নিয়েছেন তিনি। টেস্টে সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১। সাকিবের চেয়ে ২৪ পয়েন্টে পিছিয়ে আছেন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৭।

এর আগেই ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থানটি সাকিবের দখলে ছিল। সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৭। দুইয়ে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৩৪৯ রেটিং পয়েন্ট রয়েছে আফগান তারকার দখলে। তিনে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

টি-টোয়েন্টিতে অবশ্য জায়গাটা ততটা সুসংসহ নয়। এখানে সাকিবের কাধে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সাকিবের সংগ্রহ যেখানে ৩৪৬ রেটিং পয়েন্ট, তিন পয়েন্টের ব্যবধানে দুইয়ে থাকা ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩৪৩ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট