মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ডুমিনি

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দশম আসরে খেলা হচ্ছে না জেপি ডুমিনির। শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।

আইপিএলের এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার কথা ছিল ডুমিনির। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের দশম আসর থেকে নিজের নাম উঠিয়ে নিয়েছেন বাঁহাতি এই প্রোটিয়া ক্রিকেটার। গতকাল সোমবার ডেয়ারডেভিলসকে এই খবর জানিয়ে দিয়েছেন ডুমিনি।

তবে শেষ মুহূর্তে এমন সিদ্ধানের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি মালিক ও জেপি ডুমিনি কেউই তেমন কোন ব্যাখা দেননি। ধারণা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার হয়ে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন জেপি ডুমিনি। আগামী ২৪ মে থেকে ইংল্যান্ড সফর শুরু হবে প্রোটিয়াদের। এছাড়া ভাবনায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো আছেই।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের