জন্মদিনে ভারতে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের ক্রিকেট আকাশের উজ্জ্বলতম নক্ষত্র তামিম ইকবাল খান। ১৯৮৯ সালের আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজ ২৮ বছরে পদার্পণ করলেন বাঁহাতি এই ওপেনার। রাইজিংবিডি পরিবারের পক্ষ থেকে তাই তার এই শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শততম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর ম্যাচে চালকের ভূমিকা পালন করেছেন তামিম ইকবাল। ঐতিহাসিক জয়ের পর দিন আজ (সোমবার) তামিমের জন্মদিন ছিল। ওয়ানডে সিরিজের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে ও জন্মদিন পালন করতে তামিম এখন পরিবারের সঙ্গে মুম্বাইতে অবস্থান করছেন।

২০০৭ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার ৫৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসটি সেদিন ভারতীয় দলের বিপক্ষে টাইগারদের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তামিম ইকবাল। এছাড়াও ২০০৯ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি প্রথম টেস্ট শতক করেন। এ পর্যন্ত তিনি ৪৯ টেস্টে খেলে ৩ হাজার ৬৭৭ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি।

আর একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম সেঞ্চুরি করেন আয়ারল্যান্ডের বিপক্ষে। এ পর্যন্ত ১৬২টি ওয়ানডে ম্যাচ খেলে ৫ হাজার ১২০ রান সংগ্রহ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৭টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরি।

সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি করেন বাঁহাতি এই টাইগার ওপেনার। তাছাড়াও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম সোয়ান ও ভারতের বীরেন্দর শেবাগকে পেছনে ফেলে ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিতও হয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সরকার গঠনে বিরোধীরা