সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবর্তন দরকার ছিল : হাথুরুসিংহে

news-image

 

স্পোর্টস ডেস্ক :শততম টেস্টের আগে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে স্কোয়াডের বাইরে রাখা হল। এ নিয়ে এক এলাহি কাণ্ড ঘটে গেল বাংলাদেশের ক্রিকেটভক্তদের মধ্যে। কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সমালোচনার ঝাপি খুলে বসল তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ ক্রিকেটপ্রেমিদের এমন অবস্থা যে পারলে তারা হাথুরুসিংহেকে শূলে চড়ায়।

 

শুধু মাহমুদউল্লাহ রিয়াদই নন। আরো বেশ কয়েকটি পরিবর্তন আসে শততম টেস্টে। লিটন দাস ইনজুরিতে পড়েন। মুমিনুল হক অফ ফর্মে থাকায় তিনিও সেরা একাদশে সুযোগ পান না। তাসকিন আহমেদকেও নেওয়া হয় না। শততম টেস্টের সেরা একাদশে জায়গা করে নেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

ইমরুল কায়েস প্রথম ইনিংসে ৩৪ রান করেন, সাব্বির ব্যাট হাতে দুই ইনিংসেই চল্লিশোর্ধ রান করেন। মোসাদ্দেক অভিষেকে নিজের জাত চেনান। খেলেন ৭৫ রানের নজরকাড়া ইনিংস। তাইজুল ইসলাম অবশ্য সুবিধা করতে পারেননি। দুই ইনিংসে নেন ২ উইকেট।

ক্রিকেটপ্রেমিরা পরিবর্তনের কড়া সমালোচনা করলেও দিনশেষে বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন পরিবর্তন দরকার ছিল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘ছেলেরা এমন একটি জয়ের দাবিদার। তারা কঠোর পরিশ্রম করেছে। খুবই কঠোর। তাদের জন্য আজ আমি খুশি। আমরা জানতাম আসলে আমাদের কিছু পরিবর্তন দরকার। আসলে পরিবর্তনটা দরকার ছিল।’

তিনি আরো বলেন, ‘ম্যাচের তৃতীয় দিনেই লিড নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। গেল বছর থেকে তামিম ইকবাল সব ফরম্যাটেই ভালো করছে। সে একজন সিনিয়র ক্রিকেটার। সে সেটার প্রমাণ দিচ্ছে।’

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই